
সদর প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলা ১৩ নং হানারচর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা আল আমিন চাঁদপুরী এর বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম মোঃ সিরাজুল ইসলাম বেপারীর (সিরাজ বেপারী) এর জানাজার নামাজ ৯অক্টোবর শুক্রবার সকাল ৯টায় আখন বাড়ি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়েছে।
জানাজা নামাজ পূর্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, পৌর আমীর অ্যাডভোকেট শাজাহান খান, ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর শহর সভাপতি ছাত্রনেতা জাহিদুল ইসলাম, সাবেক শহর সভাপতি সাইফুল ইসলাম সবুজ খান, সদর দক্ষিণ থানা শাখার বর্তমান এবং সাবেক সভাপতিগন উপস্থিত ছিলেন।
মরহুমের ছেলে মাওলানা আল আমিন চাঁদপুরী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নং চান্দ্রা এবং ১৩ নং হানারচর ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় বন্ধু মহল,আত্মীয়-স্বজনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ।
সকলের প্রতি আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহপাক আমার মরহুম বাবাকে ক্ষমা করুন, ওনার সারা জীবনের নেক আমল কবুল করুন,জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসিব করুন, কবরকে মুনাওয়ার করে দিন এবং আমার পরিবারের প্রতি প্রশান্তি নাজিল করুন।
















