
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, অনেকদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। আমাদের দেশে ফুটবল খেলাটা অনেক দূর পিছিয়ে গেছে। আমাদের খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
তিনি আরো বলেন, প্রত্যেক উপজেলার কাছে অনুরোধ, যেদিন আপনাদের খেলা হবে, সেদিন আপনাদের উপজেলা থেকে অন্তত ৫০০ জন করে দর্শক নিয়ে আসবেন। দর্শক না থাকলে খেলা জমে না। দর্শকদের যদি নিয়ে আসতে পারেন তাহলে এ খেলাটা জমে উঠবে এবং বাংলাদেশের মতো
চাঁদপুরেও মাদকের বিস্তার হয়েছে কিছুটা হলেও কমে যাবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।
বিশিষ্ট সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়,
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ আরো অনেকে।
উল্লেখ্য, ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা।


















