বর্তমান সংবিধানের অধীনে সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার নেই—-এ টি এম মাসুম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেন, শপথ অনুষ্ঠান একটি আবেগঘন ও গুরুপ্তপূর্ণ অনুষ্ঠান। মনের আবেগ দিয়ে শপথ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

 

এ সরকারের ৭ মাসের কার্যকলাপ জনগনেন মধ্যে উৎকন্ঠা শুরু হয়েছে। সংস্কারের পক্ষে কর্মশালায় জনগণের মধ্যে উৎফুল্লতা সৃষ্টি হয়েছে।

 

৭০ ভাগ জনগন জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট দিয়েছেন, এ সরকার জুলাই সনদ বাস্তবায়নে শপথ না নিয়ে তারা জনগনের সাথে গাদ্দারী করেছে। তারা শপথ না নিয়ে আওয়ামীলীগের গঠনতন্ত্রে দেশ পরিচালনা করে দেশে অস্থিরতা তৈরী করছে। এ সংবিধানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী।

 

জেলা আমীরের শপথ গ্রহণ ও জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচন উপলক্ষে

শনিবার ৭ নভেম্বর সকাল ৮টায় চাঁদপুর আল-আমিন একাডেমি ছাত্রী ক্যাম্পাসে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

 

মাও. এ টি এম মাসুম আরো বলেন, এ সংবিধান থাকলে এ সরকার ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। তারা ঘোষনা দিয়ে চাঁদাবাজিকে বৈধ ঘোষনা করছেন। তারা পূর্বের সরকারকে হার মানিয়ে জনগনের কাছ থেকে দ্বিগুন তিনগুন চাঁদা আদায় করছে।

 

সরকার জনগনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করে ক্রয় ক্ষমতার উর্ধ্বে নিয়ে গিয়ে জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের এ ক’ মাসের শাসনামলে রাষ্ট্রে খুন রাহাজানি বৃদ্ধি পেয়েছে।

 

সরকার বিচার বিভাগকে দলীয়করণ করে ৯০ ভাগ মুসলমানের এদেশে ইসলামেন উপর আঘাত আনছে।

তারা কোনো শরীয়া আইন মানে না। ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন কমিশনার তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই। ইতোমধ্যে ৪শতাধিক কলকারখানা বন্ধ হয়ে গেছে।

 

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মো শাহজাহান মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার।

 

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন হাজীগঞ্জ কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নসর আশ্রাফি।সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এড. মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মবিন, জাহাঙ্গীর আলম প্রধান, মাও: আবুল হোসেন, হারুনুর রশিদ।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর