উজানীর হযরত ক্বারী ইব্রাহীম সাহেব (রহ) এর কবর জিয়ারতের মাধ্যমে

নির্বাচনী প্রচার শুরু জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর

কচুয়া প্রতিনিধি
চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন।
প্রচারের সূচনা হিসেবে তিনি বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ঐতিহ্যবাহী উজানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত ক্বারী ইব্রাহীম সাহেব (রহ.) এর কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে মুহাদ্দিস আবু নছর আশরাফী সাহেব উজানী শিকারি বাড়ি ও হাজী বাড়ি হয়ে উজানী বাজারে যান। সেখানে তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোজ-খবর নেন। এ সময় মুহাদ্দিস আবু নছর আশরাফী এলাকার সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামীর পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন।
নির্বাচনী প্রচার কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেসবাহ, সহকারী সেক্রেটারী হাফেজ মো: দেলোয়ার হোসেন,কচুয়া উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মো:এমদাদ উল্যাহ, সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো: শামছুল আলম প্রধান, দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাস্টার জসিম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক আবু সুফিয়ানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
স্থানীয়রা জানান, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে এমন শান্তিপূর্ণ প্রচার কার্যক্রমে এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।