শনিবার , ফেব্রুয়ারি ৭ ২০২৬

চাঁদপুরস্থ ফরিদগঞ্জবাসীর সাথে মাও. বিল্লাল হোসাইন মিয়াজীর মতবিনিময়

শহর প্রতিনিধি

চাঁদপুরে অবস্থানরত ফরিদগঞ্জ বাসীকে নিয়ে চাঁদপুর- ৪ ফরিদগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৭জানুয়ারী বুধবার বাদ এশা জেলা জামায়াত কার্যালয় চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য, ফরিদগঞ্জ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারী ও আসন পরিচালক হারুন আর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল।

চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফোরামের সভাপতি বিশিষ্ট ব্যাংকার মাওলানা মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে চাঁদপর শহর জামায়াতের আমীর এড: শাহজাহান মিয়া, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সেক্রেটারী সাখাওয়াত হোসেন, পৌর সেক্রেটারী ফখরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষাক, ব্যাংকারসহ বিভিন্ন পেশার গন্যমাণ্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।