শুক্রবার , এপ্রিল ১৭ ২০২৬

হাজীগঞ্জের কালচোঁতে মাও.আবুল হোসেনের  গণসংযোগ

চাঁদপুর – ৫ (হাজীগঞ্জ – শাহরাস্তি) নির্বাচনী এলাকার বাংলাদেশ জামায়াতে-ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতে  ইসলামীর সহকারি সেক্রেটারি অধ্যাপক মাও আবুল হোসাইন গণসংযোগ করেছেন।
তিনি কালচোঁ দক্ষিন ইউনিয়নে বিভিন্ন গ্রামে জামায়াতে ইসলামির পক্ষ থেকে এ গণসংযোগ করেন।
এসময় তিনি দলীয় নেতকর্মী এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন এ তাদের সুখ দুখের কথা শুনেন। গণসংযোগকালে ওই এলাকার রামপুর বাজারে তিনি পথ সভায় বক্তব্য রাখেন।
এসময় তাঁর সঙ্গে ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মো :কলিম উল্লাহ হাজীগঞ্জ উপজেলা  জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান,  উপজেল সেক্রেটারি, মো: জয়নাল আবেদিন,  রামপুর বাজার ইউনিটের সভাপতি ডাক্তার মাসুদ ও বাজার ব্যাবসায়ী বৃন্দ ।