দিগন্ত ডেস্ক
বাংলাদেশ জায়ামাতে ইসলামী ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন দলটির আমির ডা: শফিকুর রহমান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের কথা তুলে ধরে বলেন, নানা বৈষম্যের কারণে জুলাই হয়েছিল।
তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হবে। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, মুগ্ধ আবু সাঈদ, ওসমান হাদিরা।
ডা: শফিকুর রহমান বলেন, দেশকে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে বদলাতে চাই। দেশে শান্তি ফিরে আসুক। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই।
এই ভাষণে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, কেবলমাত্র গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিলেই এই পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, দেশের জনগণ কেমন বাংলাদেশ চায় সেটা দেশের মানুষকেই ঠিক করতে হবে।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে বিচার বিভাগকে আমূল পরিবর্তন, সৎ ব্যক্তিদের বিচারকের আসনে বসানো ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ জামায়াত ইসলামী।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
