শাহরাস্তিতে রাস্তা দখল করে ব্যক্তিগত সীমানা দেওয়াল নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর শাহরাস্তি উপজেলার ১৭নং রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ০১নং ওয়ার্ড নাহারা উত্তর পাড়া পাটওয়ারী (নোয়া) বাড়ির মাঝে দিয়ে ১৯৯৮ সালে তৎকালীন মেম্বার কালা মিয়া পাটওয়ারীর নিজস্ব উদ্যোগে ও গ্রামের লোকজনের সহযোগিতায় তার নিজস্ব জমির পশ্চিম সিমানা দিয়ে ১৪ ফুট দৈর্ঘ সরকারী রাস্তা নির্মাণ করে। ঐ রাস্তার  অংশ দখল করে ব্যক্তিগত সীমানা দেওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। একই বাড়ির মঞ্জুরুল ইসলাম (খোকন) পাটওয়ারীর বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যাক্তি জানান মাস্টার আবুল হাসেম চাকুরীর কারণে দীর্ঘদিন এলাকায় ছিলেন না। চাকুরী শেষে তিনি এলাকায় এসে নিজের খামখেয়ালি মত বাড়ির জমির সীমানা তৈরি করছেন। এক্ষেত্রে তিনি প্রতিবেশী জমির মালিকদের অজান্তেই তাদের সীমানায় খুটি বসিয়ে একগুঁয়েমি’র কারণে নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে। তার কুপরামর্শে মঞ্জরুল ইসলাম (খোকন) এই বাউন্ডারি নির্মাণ করে।

এবিষয়ে জানতে চাইলে মাস্টার আবুল হাসেম বলেন, আমি দীর্ঘদিন এলাকায় ছিলাম না। এসকল জমির পূরনো কোন বিষয় আমার জানা নাই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। খোকনের কাছ থেকে জেনে নিতে পারেন। পরে তিনি তার মোবাইল দিয়ে মঞ্জুরুল ইসলাম (খোকন) কে কল করে এই প্রতিনিধিকে কথা বলতে বলে এসময় খোকন বলেন, কালা মিয়া মেম্বার (আমার চোট দাদা) আমার জানা মতে তিনি ৭/৮ ফুট জায়গা রাস্তার জন্য দিয়েছেন।

আমি তা থেকে আরো ৩/৪ ফুট ছেড়ে বাউন্ডারি করেছি। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার অবগত আছে। আমার বিরুদ্ধে ওদের অভিযোগ সঠিক না।

এবিষয়ে অত্র ওয়ার্ডের মেম্বার মাহমুদ মিয়াজির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সেখানে গিয়েছি ঐ বাড়ির অন্য সমস্যা নিয়ে ওদের কথা কাটাকাটির কারণে আমি সেখান থেকে এসে পড়ি। এ বিষয়টি আমার জানা নাই। জানতে চাইলে ঐ ইউনিয়নের চেয়ারম্যান আঃ রাজ্জাক বলেন, বিষয়টি আমার জানা নাই। এবিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। এলাকাবাসী এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।