শুক্রবার , এপ্রিল ১৭ ২০২৬

হাজীগঞ্জে মাও. আবুল হোসাইনের জনসংযোগ 

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ – শাহরাস্তি)  আসনে বাংলাদেশের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাও. আবুল হোসাইন গণসংযোগ করেছেন।

সোমবার তিনি হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা ইউনিয়নের বিভিন্ন এলায় এ গণসংযোগ করে নেতাকর্মী ও সাধারণ মানুষের খোঁজ খবর নেন । এসময়  হাটিলা ইউনিয়নের হাটিলা, টংগীর পাড়, নোয়াপাড়া আড়ং বাজার, হাড়িয়াইন, লাওকরা, বেলঘর ও বলিয়া গ্রামে জনসংযোগ করেন ও  বিভিন্ন পথসভায়ও বক্তব্য রাখেন।

জনসংযোগের সময় নেতৃবৃন্দের মাঝে  উপস্থিত ছিলেন হাজীগঞ্জ  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিএম কলিমুল্লাহ,  হাজীগঞ্জ  উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোজাম্মেল হোসেন মজুমদার পরান,  ৮ নং হাটিলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর  সভাপতি মোনাব্বের হোসাইন সুমন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন ওলামা পরিশোধের সভাপতি মাওলানা এনামুল হক পাটোয়ারী,  ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পেশা জীবি পরিশোদের সভাপতি আবুল বারাকাত , ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন শ্রমিক কল্যান বিভাগের সভাপতি মোঃ রুকুন উদ্দিন, ছাত্র শিবিরের ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন সভাপতি মোঃ রকিবুল হাসান বেপারী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কে এম আরিফ,  চাঁদপুর জেলা শিবিরের সাবেক সাহিত্য সংস্কৃতিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড হাড়িয়াইনের কৃতি সন্তান  সুলতান মাহমুদ,  হাজীগঞ্জ উপজেলা শিবিরের সাবেক সভাপতি ও ৫ নং ওয়ার্ড হাড়িয়াইনের কৃতি সন্তান হাফেজ মাওলানা হুমায়ুন কবির এবং  স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।