বুধবার , এপ্রিল ২৯ ২০২৬

বহুগুনের অধিকারী: জননেতা এডভোকেট শাহজাহান মিয়া

মো: শাহজাহান মিয়া বিশিষ্ট আইনজীবী, সমাজ সেবক ও সাংবাদিক। তিনি নির্বাচিত হলে চাঁদপুর-৩(সদর-হাইমচর) এলাকার মানুষের বিজয় হবে।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন চাঁদপুর জজকোটের সিনিয়র আইনজীবী মো. শাহজাহান মিয়া। তিনি সকলের পরিচিত মুখ।

এর আগে তিনি ২০১৪ সালে সদর উপজেলা পরিষদ থেকে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তখন থেকে চাঁদপুর(সদর-হাইমচর) প্রত্যন্ত এলাকার জনগণের সাথে নিবিড় সম্পর্ক তৈরী হয়। তিনি বাংলাদেশ ইসলামী ল’ইয়ার্স কাউন্সিলের সাধারন সম্পাদক, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক, দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর প্রেসক্লাবের কার্যনিবার্হী পরিষদের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি। বর্তমানে জেলা জামায়াতের সেক্রেটারী।

তিনিও নির্বাচন উপলক্ষ্যে সদর-হাইমচর আসনের ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন। এডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, তাকে নির্বাচিত করলে চাঁদপুর-৩(সদর-হাইমচর) এলাকার মানুষের বিজয় হবে।