চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি

চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয় থেকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, আমরা চাঁদপুরকে ইলিশের শহর বলি। কিন্তু চাঁদপুরে ইলিশের উৎপাদন একেবারেই কমে গেছে। এর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা হয়তো ব্যর্থ হয়েছি আমাদের মৎস্য ভাইদের বোঝাতে যে, যখন নদীতে অভিযান চলে তখন নদীতে না নেমে ঝাটকা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। আমরা বারবার দলীয়ভাবেও চেষ্টা করেছি, প্রশাসনিকভাবেও চেষ্টা করছি। কিন্তু মনে হয় আমরা এখনো আমাদের প্রধান লক্ষ্যে পৌঁছাতে পারছি না।

তিনি জেলেদের উদ্দেশে বলেন, আপনারা আজ থেকে প্রতিজ্ঞা করেন যে, কারেন্ট জাল ব্যবহার করবেন না। আমরা সরকারের সব নিয়ম মেনে চলব। আমি আপনাদের পক্ষ হয়ে এবং এখানে যারা দায়িত্বে থাকা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, আমরা সবাই মিলে যদি আপনারা চাঁদপুরে কারেন্ট জাল বন্ধ করেন, তাহলে বিশেষ পুরস্কার আনার ব্যবস্থা করব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো: মিজানুর রহমান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান

মৎস্য পক্ষের র‌্যালিতে জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী,

সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান মিয়া, এনসিপি চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী উপস্থিত ছিলেন।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এসএমএন জামিউল হিকমা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সিফাত খালিদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ ও চাঁদপুর মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ বিএম মোস্তফা কামাল।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট বি.এম. মোস্তফা কামাল, বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. সিফাত খালিদ সিমন এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম সভাপতিত্বের সমাপনী বক্তব্য রাখেন।