
অনলাইন ডেস্কঃ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে নিজ বসতঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃ”ষ্ট হয়ে হাসিবুল্লাহ নামে ২২ বছর বয়সী এক যুবকের মৃ/ত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম সর্দ্দি এলাকার সাহেব বাজারের মিজি বাড়িতে এ দুর্ঘ’টনা ঘটে।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে নিজ বসতঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগাচ্ছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃ”ষ্ট হয়ে গুরুতর আ”হত হন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে উ”দ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
নিহত হাসিবুল্লাহ পশ্চিম সর্দ্দি এলাকার মিজি বাড়ির বাসিন্দা সেফায়েত উল্যার ছেলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
















