চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে মোটর ভ্যান বিতরণ

ক্যাপসান : চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির উদ্যোগে মোটর চালিত ভ্যান বিতরণ করছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর জেলা প্রবেশন কার্যালয়ের আওতাধীন চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি’র উদ্যোগে দুইজন অপরাধীকে পুনর্বাসন ও সংশোধনের জন্য মোটর চালিত ভ্যান বিতরণ করা হয়েছে৷

 

৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে দু’জন অপরাধীকে পুনর্বাসন ও সংশোধনের জন্য মোটর চালিত ভ্যান বিতরণ করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো: রুহুল আমিন বাশির,

 

চাঁদপুর জেলা প্রবেশন অফিসার আশিকুল ইসলাম, চাঁদপুর অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির আইন বিষয়ক সম্পাদক এড. আলম খান মঞ্জু, সদস্য সমাজসেবক আব্দুস সামাদ খান রাজন সহ অন্যান্যরা।

 

যাদের পুনর্বাসন করা হয়- মো: ফারুক গাজী, পিতা-আশ্বাদ খান, গ্রাম: খুরুমখালী, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন, ফরিদগঞ্জ, চাঁদপুর। মো: রুবেল খান, পিতা-কাসিম খান, গ্রাম: শিলন্দীয়া, ১৪নং ওয়ার্ড,  চাঁদপুর পৌরসভা, চাঁদপুর।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর