আবু ইউসুফ উদয়
কচুয়া উপজেলায় বিভিন্ন জায়গায় টানানো ফেষ্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ কর্মসূচি উদ্বোধন করছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী ।
নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে জামায়াত ইসলামের আমির ডাঃ শফিকুর রহমান সারা বাংলাদেশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জামায়াত ইসলামের টানানো সমস্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করার নির্দেশ দেন। তাঁর নির্দেশনার ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর শুক্রবার বেলা ১ টায় কচুয়া বিশ্বরোড থেকে বিলবোর্ড অপসারণ করে কচুয়ার কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন কালে বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১(কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, “আমরা দেশের আইন ও নিয়ম-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক এবং নির্বাচনী আচরণবিধি মান্য করে কচুয়া অঞ্চলের সব ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে — ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “আমাদের আমিরও এই নির্দেশ দিয়েছেন এবং আমরা তা যথাযথ ভাবে পালন করছি।”
এইসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী কচুয়া উপজেলার আমির এডভোকেট আবু তাহের মেজবাহ, নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম, পৌর আমির অধ্যক্ষ জাকিরুল্লাহ সাজুলি, সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী সহ বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতা-কর্মী ও স্বেচ্ছাসেবকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মুহাদ্দিস আবু নছর আশরাফী সকল নেতাকর্মীকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কচুয়া এলাকার সমস্ত ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড অপসারণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান। তিনি বলেন, “নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সবাইকে আইন-শৃঙ্খলা ও কর্তব্যবোধ মেনে চলতে হবে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
