
মোঃ ইয়াছিন পালোয়ান:
চাঁদপুরের ফরিদগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্র জনতা ও সাধারণ মানুষ একটি মিছিল করেছে। দল-মত নির্বিশেষে অংশগ্রহণে আয়োজিত এই মিছিল শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফরিদগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মোঃ আতিক হোসেন, মোঃ মাহমুদুল হাসান, মোঃ তানজিল হোসেন, মোঃ মাহবুবে রাব্বানী, মোঃ রিয়াদ, মোঃ রাকিব ভুঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন।
মিছিলে বক্তারা বলেন, ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। তারা দ্রুত ঘটনাটির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
মিছিল শেষে ওসমান হাদির দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে বক্তব্য দেন মোঃ আতিক হোসেন ও আব্দুর রহমান।

















