শাহরাস্তি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহ পত্রিকার প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
রোববার, ১৩ জুলাই ২০২৫, রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দ আমরুজ্জামান সবুজ শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির সন্তান। তিনি শুধু সংবাদ মাধ্যমেই নয়, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর নিষ্ঠা, বিনয় ও সমাজের প্রতি দায়বদ্ধতা তাঁকে এলাকাবাসীর কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি-সাবেক শাহরাস্তি উপজেলার সফল ভাইস চেয়ারম্যান এমপি প্রার্থী অধ্যাপক আবুল হোসাইন।
তিনি শোকবার্তায় বলেন, “আমরুজ্জামান সবুজ ছিলেন শাহরাস্তির একজন প্রবীণ সাংবাদিক ,তিনি দীর্ঘদিন শাহরাস্তির সাংবাদিকদের মিলেমিশে কাজ করেছেন একজন নির্ভরযোগ্য গণমাধ্যম কর্মী হিসেবে। সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ তৈরির চেষ্টা করেছেন।তাঁর অভাব সহজে পূরণ হবার নয়। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”জেলা জামায়াতের পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তার শোকাহত পরিবারকে শোক সইবার তৌফিক দেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
