বৃহস্পতিবার , মে ১৪ ২০২৬

অনেক মার্কা দেখেছি, এবার আমরা পরিবর্তন চাই: মিয়া গোলাম পরওয়ার

প্রধান, এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক মাহবুব আলম, খেলাফত মজলিস জেলা সভাপতি তোফায়েল আহমেদ, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাহমুদ হোসাইন আখন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, শ্রমিক কল্যান ফেডারেশন জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমীন, খেলাফত মজলিস জেলা শাখার সেক্রেটারি আবল কালাম আজাদ, জেলা জামায়াতের অফিস সম্পাদক নাছির উদ্দিন মিয়াজী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবাইর হোসাইন খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর যারা ক্ষমতায় না গিয়েই দোকানে, বাজারে-ঘাটে, বাস-স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে তারা ক্ষমতায় গেলে দেশটাকেই খেয়ে ফেলবেন। বিএনপি চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মানুষ হত্যা করেছে, শেরপুরে জামাত নেতাকে পিটিয়ে হত্যা করে নাচানাচি করেছে, ক্ষমতা যাওয়ার আগেই যারা এভাবে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় গেলে আমাদের জীবন নিরাপদ হবেনা।

 

তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার কারণে সাদা বোরকা পরিহিত একজন মায়ের বোরকা খুলে নেওয়ার চেষ্টা করেছে বিএনপির ছেলেরা। তিনি বিএনপিকে হুঁশিয়ারি করে বলেন, জামায়াতে ইসলামী মায়েদেরকে জীবনের চেয়ে বেশি ভালবাসে। যে হাত মায়েদের উপর আঘাত করবে, সে হাত নিয়ে ঘরে ফিরে যেতে পারবেন না। যে হাত ক্ষমতায় যাওয়ার আগে মায়েদের বোরকা খুলে নিতে চায় তারা ক্ষমতায় গেলে দেশের কাপড় খুলে নিবে।

আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সবুজ খান, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি জাকারিয়া মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান,আইনজীবী নেতা অ্যাডভোকেট আব্দুল কাদের খান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি ফারুক নঈম ,চাঁদপুর সদর উপজেলা এনসিপির আহবায়ক তামিম খান, এলডিপির সেক্রেটারি তাজুল ইসলাম, শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্রশক্তির সাগর হোসাইন, চাঁদপুর শহর শিবিরের সেক্রেটারি হাফেজ নাজমুস সাকলাইন।

তিনি বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে গ্রামে জোয়ার উঠেছে তা দেখে বন্ধু সংগঠনের মাথায় এলোমেলো হয়ে গেছে। এলোমেলো তে কোন কাজ হবে না, ৫৪ বছর দেশকে লুটেপুটে খেয়েছ, এবার শান্ত হও, দাঁড়িপাল্লা কে দেশ চালানোর সুযোগ দাও। গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি চাঁদপুরের মানুষকে গণভোটে হ্যা দেওয়ার আহ্বান জানান। এবং যারা না ভোটের ক্যাম্পেইন করছে তাদেরকে প্রতিহত করার দাবি জানান।

তিনি বলেন অনেকে ভোটকেন্দ্র দখল করার পায়তারা করছে, কালো টাকা দিয়ে ভোট কেনার পাঁয়তারা করছে। তিনি সমন্বিতভাবে দখলদারকে রুখে দেওয়ার আহবান জানান। তিনি বলেন ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, সেনা সদস্যরা কাজ করবে, পুলিশের গায়ে বডি ক্যামেরা থাকবে। সাথে আপনারা সজাগ থাকলে কেউ ভোটকেন্দ্র দখল করতে পারবে না। সর্বশেষ চাঁদপুর তিন আসনের মনোনীত প্রার্থী এডভোকেট শাহজাহানের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে চাঁদপুরবাসীকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।