শাহরাস্তি – হাজীগঞ্জকে মডেল দুটি থানা হিসেবে আপনাদের উপহার দিব

বাংলাদেশে আমরা যে তারুণ্যের শক্তি নতুন করে দাঁড়িয়েছি, ভবিষ্যতে তাদের জয়যাত্রা অব্যাহত থাকবে। আমরা মাসব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছি, ইতিমধ্যে গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আমাদের ব্যানার ছেড়া হয়েছে, হামলা হয়েছে অনেক জায়গায় এখনো হামলা চলছে। আমরা থেমে যাইনি। আমাদের  পদযাত্রা ৬৪ জেলাতেই  শেষ করব ইনশাল্লাহ।

ইনশাআল্লাহ বাংলাদেশে একটি গণজোয়ার শুরু হয়েছে। নারী সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ এবং হুজুররা ও আমাদের সাথে রয়েছেন। সকলকে নিয়ে আগামিতে এনসিপির নেতৃত্বে যে সরকার গঠন হবে। তখন জুলাই হত্যাকান্ডের বিচার করা হবে।  আপনারা দেখেছেন কিভাবে মাইলস্টোন শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে এটি একটি সিস্টেমেটিক্স রাষ্টিয় হত্যাযজ্ঞ।

শাহরাস্তি এবং হাজীগঞ্জের জন্য ইনশাআল্লাহ যেটুকু সম্ভব কাজ করে যাব ইতিমধ্যে মাদ্রাসা, রাস্তা সহ বেশ কয়েকটি কাজে হাত দিয়েছি। হাজীগঞ্জ – শাহরাস্তিকে মডেল দুটি উপজেলা হিসেবে আপনাদের উপহার দিব ইনশাআল্লাহ।

দেশ গড়তে জুলাই পদ যাত্রায় এনসিপির চাঁদপুর জেলায় পদযাত্রার শেষ ভাগে কুমিল্লা – চাঁদপুর আঞ্চলিক সড়কের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গায় সংক্ষিপ্ত পথসভায় এনসিপির মুখ্যসমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী উপরোক্ত কথাগুলো বলেন। কুমিল্লাগামী এনসিপির গাড়ি বহর থেকে কেবলমাত্র নাসির উদ্দিন পাটোয়ারী পথসভায় নেমে পাঁচ মিনিটের একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমান উল্লাহ পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেখ রহমত উল্লাহ ,আবদুল্লাহ, নুরুল আলম, তারেক আজিজ, আবু সুফিয়ান  রেদওয়ান ,এমরান হোসেন ,হাসান মজুমদার প্রমুখ। পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুমিল্লার উদ্দেশ্যে রওনা হন।