— পুলিশ সুপার মোঃ রবিউল হাসান
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, “চাঁদপুর জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।”
তিনি জানান, এ পর্যন্ত প্রায় দুই শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, “সব অপরাধ একা পুলিশের পক্ষে রোধ করা সম্ভব নয়। ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক শিক্ষাই মানুষকে অপরাধ থেকে বিরত রাখতে পারে। সাধারণ মানুষ পুলিশ প্রশাসনকে সহযোগিতা করলে অপরাধ আরও কমে আসবে।”
জেলা প্রশাসকের আহ্বানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন—
করফুলেন্নেছা মহিলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ন কবির, ব্যবসায়ীদের পক্ষে আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুর রহিম, পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, মুক্তিযোদ্ধাদের পক্ষে হুমায়ন কবির, বিএনপির পক্ষে আয়েত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামীর পক্ষে মোস্তফা কামাল, এনসিপির পক্ষে আমান উল্লাহ পাটওয়ারী, মসজিদের খতিবদের পক্ষে সহকারী অধ্যাপক মাওলানা কামাল উদ্দীন আব্বাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আব্দুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আক্তার হোসেন শিহাব ও শাহাদাৎ হোসেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে মাহমুদুল হাসান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষে বাদশা ফয়সাল, শেখ বেলায়েত হোসেন ও আলমগীর তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্কুল-কলেজ-মাদরাসার প্রধানগণ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
