ফরিদগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রকোপে সারাদেশে সতর্কতা জারি করেছে সরকার। তাই অসহায়দের কথা চিন্তা করে সরকারের তহবিল থেকে পৌর এলাকার মুছি পাড়াসহ বিভিন্ন স্থানে গিয়ে ১০ কেজি করে চাল পৌছে দিয়েছেন পৌর মেয়র মো. মাহফুজুল হক।
২৮ মার্চ শনিবার বিকেলে পৌর এলাকার বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের হাতে এ চাল পৌছে দেন তিনি। এর আগে গত কয়েক দিন ধরে তিনি ফরিদগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় পরিচ্চন্নতা অভিযান অব্যাহত রেখেছেন।
চাল বিতরন কালে মেঘনাপাড় মুক্ত স্কাউট এর সদস্যরা উপস্থিত ছিলেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
