
ফরিদগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন এর বাচাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ অক্টোবর সকালে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আয়োজনে স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
তিনি বক্তব্যে বলেন, যারা জামায়াতে ইসলামী কে বুঝে জামায়াতে ইসলামী করবে না, তারা নিজেকে স্থির রাখতে পারবে না। অন্য দলের নেতা-কর্মীরা কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ করতে পারে। আবার কখনো একসাথে উভয় দল করতে পারে, জামায়াতে ইসলামী করতে হলে বুঝে শুনে, জামায়াতের লক্ষ উদ্দেশ্যের সাথে নিজের লক্ষ্য উদ্দেশ্য মিলিয়ে এই সংগঠন করতে হবে।
ইউনিয়নের সভাপতি মাওলানা নুরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ ওসমান গনি (নাইম) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারি অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, মাওলানা আবু তাহের।
এই শিক্ষা শিবিরে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বাছাইকৃত কর্মীরা।

















