চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের বই বিতরণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ০১লা জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত প্রধান ক্যাম্পাস, ছাত্রী শাখা, গুনরাজদী ও বাবুরহাট ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ অধ্যাপক মো: রুহুল আমিন, মাধ্যমিকের সহকারী প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলাম। প্রাইমারির ইনচার্জ আব্দুল হামিদ এর পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, কবির খান, শামীম আহমেদসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।