চাঁদপুর জেলার শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে গাঁজা ও ইয়াবা সহ একাধিক অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) ভোররাত ১টা ১৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং গোয়েন্দা পুলিশের সমন্বয়ে শাহরাস্তি উপজেলার শিবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মোঃ মনির হোসেন (৫৫) নামে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, ১৬ জুন রাত ১১টা ৩৫ মিনিটে মতলব দক্ষিণ উপজেলার করবন্ধো এলাকায় যৌথ বাহিনীর আরেকটি অভিযান পরিচালিত হয়। এ সময় মোঃ মোমিন মিজি (৩৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়৷
পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনার জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তি স্ব স্ব থানায় প্রেরন করা হয়েছে।
