মঙ্গলবার , এপ্রিল ২৮ ২০২৬

মতলবে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার করায় ইটভাটার দুই মালিককে লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনলঙ্ঘন করে অনুমোদনবিহীনভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। এর মধ্যে মেসার্স মতিন মনোয়ার ব্রিকসের মালিককে লাখ টাকা এবং মেসার্স টরকি ব্রিকসের মালিককে লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষা আইন বাস্তবায়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ধরনের অভিযান অব্যাহত থাকবে।