শুক্রবার , এপ্রিল ১৭ ২০২৬
শাহরাস্তি উপজেলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতার মুক্তিতে শুকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

শাহরাস্তিতে আজহারুল ইসলামের মুক্তিতে দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল (ভারপ্রাপ্ত) এ টি এম আজহারুল ইসলাম এর মুক্তি উপলক্ষে শুকরানা সমাবেশ ও দোয়া অনুষ্ঠান করেছে জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখা।

২৮ মে (বুধবার) শাহরাস্তি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওঃ মাঈন উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা আমীর মোস্তফা কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, চাঁদপুর-৫ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওঃ আবুল হোসাইন বলেন, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দর কোন অপরাধ ছিল না, আদালতের কাঁধে বন্দুক রেখে তাদের কে ফাঁসির রায় দেয়া হয়েছে। স্বৈরাচার আওয়ামিলীগ কতৃক সকল খুঁনের বিচার করতে হবে।

এছাড়াও এ বক্তা বলেন, জুলাইয়ের সকল শহীদদের বিচার করা ছাড়া এ বাংলায় কোন নির্বাচন চাই না। রাষ্ট্র সংস্কারের বিষয় বলেন, রাষ্ট্র সংস্করণের কাজ দ্রুত করতে হব, রাষ্ট্র সংস্কারের নামে জুলাইয়ের শহীদদের হত্যার বিচার ও নির্বাচন না পেছানো হয় সে দিকেও লক্ষ্য রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার নায়েবে আমীর বাদশা ফয়সাল, পৌর আমীর মাওঃ জাহাঙ্গীর আলম, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওঃ আলমগীর হোসেন, রায়শ্রী উত্তর ইউনিয়ন আমীর মাষ্টার সালাউদ্দিন গাজী, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আমীর মাওঃ মাছুম বিল্লাহ, চিতোষী পূর্ব ইউনিয়ন আমীর মাওঃ আমিনুল ইসলাম, চিতোষী পশ্চিম ইউনিয়ন আমীর মকবুল হোসাইন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন সেক্রেটারি হুমায়ন কবির, আমীর সূচীপাড়া উত্তর ইউনিয়ন আমীর মাওঃ জালাল হোসাইন, উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য যথাক্রমে ডাঃ আবুল বাশার, আব্দুল আউয়াল, ডাঃ জাকির হোসেন,  মাওঃ সাব্বির আহমেদ ওসমানীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওলাম, শ্রমিক, যুব বিভাগের নেতৃবৃন্দ।