শাহরাস্তিতে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে পদ্মা এক্সক্লুসিভ পরিবহনের মালিক ও শ্রমিক নেতারা। এ নিয়ে চাঁদপুর থেকে ঢাকা গামী দুইটি বাস সার্ভিস ২৭ আগষ্ট বুধ বার সকাল থেকে বন্ধ রয়েছে। হঠাৎ করেই বাস সার্ভিস দুটি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার ঢাকা গামী যাত্রী।
বিকল্প না থাকায় কেউ চাঁদপুর হয়ে নৌপথে, কেউবা বিভিন্ন স্থানীয় পরিবহনে কয়েক ধাপে কুমিল্লা বিশ্বরোড থেকে ঢাকা গামি গাড়িতে চড়ে গন্তব্যে পৌছাবেন। আবার অনেকে কাউন্টারে বসেই গাড়ি ছাড়ার অপেক্ষায় অলস সময় কাটাচ্ছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদপুর থেকে ঢাকা গামি আল আরাফাহ এক্সপ্রেস ও পদ্মা এক্সক্লুসিভ নামের দুটি পরিবহন যাত্রি বহন করে আসছে।
হঠাৎ করই পদ্মা এক্সক্লুসিভ মালিক পক্ষ আল আরাফাহ পরিবহনের রোড ফরমিট না থাকার অভিযোগ এনে সকাল থেকে বিক্ষোভ করে।
এর প্রেক্ষিতে সকাল থেকে দুটি সার্ভিস বন্ধ রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন ঘটনাস্থলে এসে উভয় পক্ষের কথা শুনে জেলা প্রশাসকের সাথে কথা বলেন। জেলা প্রশাসক মহসীন উদ্দিন উভয় পক্ষের সাথে সভা করে পরবর্তী সীদ্ধান্তের আশ্বাসের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু জানান, ফিটনেস বিহিন বাস, অতিরিক্ত ভাড়া আদায়, অনুমতি ছাড়া কাউন্টার সহ নানা অনিয়মের জন্য আমরা প্রতিবাদ করছি। পদ্মা এক্সক্লুসিভ মালিক সমিতির সদস্য সুমন মিজি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের তোপের মুখে পদ্মা এক্সক্লুসিভ মালিক ও শ্রমিকরা কোনঠাসা হয়ে পড়ে। আমরা এধরণের বৈষম্য চাই না। আল আরাফাহ এক্সপ্রেসের কাউন্টার ম্যানেজার রুবেল হোসেন জানান, আমরা নিয়ম মেনে পরিবহন পরিচালনা করছি হঠাৎ করেই প্রতিপক্ষরা আমাদের উপর চড়াও হয় এতে আমাদের একজন চালক ছানাউল্লাহ আহত হয়।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন আমরা তা বাস্তবায়ন করবো। এ ঘটনায় যাতে আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, আমরা কাগজপত্র খতিয়ে দেখবো। যেসব গাড়ির রোড পারমিট নেই বা কোন প্রকার নিয়মের ব্যত্যয় ঘটলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
