চাঁদপুর সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে মঙ্গলবার ফরিদগঞ্জ ও শাহারাস্তি উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সহ তালিকাভুক্ত ৪ মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে যৌথ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ০৩ নভেম্বর ২০২৫ তারিখ রাতে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী পলাশ (২৬)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ কেজি গাঁজা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ০৪ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ তুহিন (৪৪) এবং জয়নুল আবেদীন জনি (২২) ‘কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নিকট হতে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে দিন সকালে স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার মেহের এলাকা থেকে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন মৃধা (৩৮)’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
