শনিবার , ফেব্রুয়ারি ৭ ২০২৬

ফরিদগঞ্জে ৬৭ শিক্ষকের বিরুদ্ধে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে স্কুল ও মাদ্রাসা শিক্ষকরা সরাসরি নির্বাচনী কর্মকাণ্ডে তথা প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে।

এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ওসমান গনি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬৭জন শিক্ষকের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে আবেদনকারী জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ২০ (খ) বিধিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করার নির্দেশনা রয়েছে।

নির্বাচনী প্রচারণায় কোনো প্রার্থীর পক্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা অংশগ্রহণ করলে তা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লংঙ্ঘন হবে। কিন্তু চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী লায়ন হারুনুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের পক্ষে দারুল এখলাছ মহিলা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ শামছুল আরেফিন মুকুল, আলোনিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক রাকিব হোসেন সাগর, সহকারী মৌলভী মাওলানা ফারুক হোসেন, জয়পুরা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোবারক হোসেন, প্রভাষক ফয়েজ আহমেদ, সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইন উদ্দিন, পশ্চিম পোঁয়া আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক (বাংলা) আবুল কালাম, সহকারী শিক্ষক মোঃ সোহেল, মনতলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আমজাদ হোসেন, ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা বেলাল হোসাইন, পুরান রামপুর আব্দুর রব আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক জাফর আহমদ, সহকারী শিক্ষক শফিউল্লাহ মিয়াজী, পূর্ব বড়ালী শাহাজান কবির উচ্চ ‍বিদ্যালয়ের বিপিএড শিক্ষক সাখাওয়াত হোসেন, বদরপুর সিনিয়র মাদ্রাসার প্রভাষক মতিউর রহমান, সহকারী শিক্ষক আব্দুল মান্নান, কাশারা সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান, পশ্চিম পোঁয়া আজিজিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আলিফ খান, সকদি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম খান, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক আফজাল হোসেন, মুন্সীরহাট আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুজ্জামান, সেকদি মানচুরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, রূপসা আহমদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আবু হানিফ চৌধুরী, কড়ৈতলী আলিম মাদ্রাসার প্রভাষক আরিফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান বিএসসি, সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন শেখ, সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আলিফ খান, ইবি শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, সহকারী মৌলভী মোঃ আবদুর রহিম, সহকারী মৌলভী মোঃ আব্দুল্লাহ, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম মিন্টু শেখ, চরপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আছিমুদ্দীন, সহকারী শিক্ষক ওমর ফারুক, গল্লাক স্কুল এন্ড কলেজের প্রভাষক শরীফ পাটওয়ারী, শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রফিক পাটওয়ারী, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক নাছির উদ্দিন মিঠু, কাওনিয়া হানাফিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক দিলীপ কুমার, রূপসা আহমদিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, মানুরী ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হোসেন, সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত আলী, দঃ লড়াইরচর বায়তুন্নবী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সোলায়মান, সহকারী শিক্ষক কামাল হোসেন গাজী, লড়াইরচর মদিনাতুল উলুম হালিমিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমান উল্লাহ, সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মিলটন, হাজী সেলিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান মিয়া, গাজীপুর ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মোঃ শাহ নেওয়াজ, রূপসা আহম্মদিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আজহার সিদ্দিক, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, লক্ষীপুর কাশেমিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মুঃ লেকাওয়াত উল্লাহ, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান, ঘনিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু বকর, কাছিয়াড়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ তাওহিদ হোসেন, কাওনিয়া ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা খোরশেদ আলম, কামতা ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সোহরাব হোসেন, দারুল এখলাছ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা একরামুল ইসলাম, কালির বাজার কলেজের প্রভাষক আলী আহমদ, লাউতলী ডা. রশিদ আহমদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার, সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক মাওলানা বিল্লাল হোসেন, বালিথুবা শামছুদ্দিন অদুদিয়া মাদ্রাসার  সহকারী শিক্ষক হজর আলী, সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সেকদি এস কে ইউ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষক খাদিজা আক্তার। এছাড়া আরও কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী জাতীয়তাবাদী দলের প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে আছেন পরবর্তীতে তা দাখিল করা হবে।

উপরোক্ত বিষয়ের আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার পদে নিয়োগ না দেয়ার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।