ফরিদগঞ্জ ভাটিয়ালপুরে কাভার্ড ভ্যানের চাপায় মোহাম্মদ রোমান (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিহতের সঙ্গে থাকা আরো দুইজন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে। আহতরা হলেন- চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে বাপ্পি (১৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহাগ (১৭)।
