২০২৪ এর জুলাই বিপ্লবে যে সকল ছাত্র-জনতা স্বৈরাচারী হাসিনা সরকার ও তাদের দোসর কর্তৃক নির্মমভাবে প্রাণ হারান সে সকল শহীদদের স্মরনে ও তাদের আত্মার মাগফিরাত কামনায় ১লা জুলাই মঙ্গলবার বাদ যোহর শাহরাস্তি পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌরসভা মসজিদে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি পৌর নায়েবে আমীর সিরাজুল ইসলাম।
দোয়া-মোনাজাতে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তাঁদের চিরশান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল, গণতন্ত্রের স্থিতিশীলতা এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য প্রার্থনা করা হয়।
অতিথি বৃন্দ বলেন,বাংলাদেশ জামায়াত ইসলামী দেশপ্রেম, মানবিকতা এবং জাতির সংকটকালে যে কোন কঠিন পরিস্থিতিতে ছাত্র জনতা যেভাবে জীবনবাজি রেখেছে তেমনিভাবে জীবনবাজি রেখে দেশের কল্যানে কাজ করতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লিগন উপস্থিত ছিলেন।
