গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে সরকারের পক্ষ থেকে দেশজুড়ে ব্যাপক কর্মসূচির বাস্তবায়ন চলছে। এরই অংশ হিসেবে অদ্য ১২/০১/২০২৬ খ্রিঃ তারিখ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে গণভোটের বিষয়াবলী সম্পর্কে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের নিয়ে ‘অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়।
সভায় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন শহর সমাজসেবা কর্মকর্তা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, চাঁদপুর অধ্যক্ষ জনাব অনুপ মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান প্রশিক্ষক জনাব জি এম এমরান হোসেন, সহকারী প্রশিক্ষক জনাব মোঃ কামরুল হাসান (মেহেদী)সহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীবৃন্দ।
