হাজীগঞ্জে জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ব্যাপক গণ সংযোগ করেছেন।
বৃহস্পতিবার হাজিগঞ্জ পৌরসভা ৪ নং ওয়ার্ড (মকিমাবাদ) স্থানীয় জামায়াত নেতা কর্মীদেরকে নিয়ে জনগণের সাথে কুশল বিনিময় এবং ব্যাপক গণ সংযোগ করেন।
গণসংযোগ কালে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করতে গিয়ে বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে ইনসাফ ভিক্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে।
মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। এ সময় পৌর জামায়াতের আমির, মাওলানা আবুল হাসনাত, নায়েবে আমির, মাওলানা কবির হোসাইন, জামায়াত নেতা, আবু বকর পাটওয়ারী, মো: মহসিন উদ্দিন, স্থানীয় ৪নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী, মাওলানা ইয়াছিন ইকরাম উপজেলা ও পৌরসভার জামায়াতের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
