বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতকে বিজয়ী করতে হবে

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ ছেংগারচর রুস্তম মার্কেট এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেলে এ কর্মসূচি সম্পন্ন হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর অধ্যাপক আবুল বাশার দেওয়ান। তিনি বলেন, “মাদক আজ ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। যুবসমাজ মাদক ও মোবাইল আসক্তিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতীতে মাদক ব্যবসায় জড়িত ছিল একটি দল–ঘনিষ্ঠ মহল, আর এখন এতে জড়িত হচ্ছে আরেকটি দল–সংশ্লিষ্টরা। এভাবে চলতে থাকলে সমাজ ধ্বংসের মুখে পড়বে। তাই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর জামায়াতের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, আবদুল জব্বার দেওয়ান, বাবুল প্রধান, ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার এবং ইব্রাহিম মোল্লা।

কর্মসূচিতে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।