মতলব উত্তরের ছেঙ্গারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ছেঙ্গারচর স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলকে ঘিরে স্থানীয় এলাকায় উৎসুক জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।
নিজ বক্তব্যে তিনি বলেন, “দলের নির্বাচনী ইশতেহারের নির্দেশনা ও বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলতে হবে। কোনো নেতা–কর্মীর কর্মকাণ্ডে আমার বা দলের সুনাম যেন ব্যাহত না হয়—এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাশার, সেক্রেটারি মেহেদী হাসান নাজির, পৌর জামায়াতের আমীর এইচ এম রবিউল আলম, সেক্রেটারি শাহজালাল প্রধান এবং প্রচার সম্পাদক বাবুল প্রধান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহবুব সরকার, সাধারণ সম্পাদক শাহ ইমরান, আবদুল লতিফ লিটনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে দোয়া ও সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
