চাঁদপুরের চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নদীতে ইলিশ সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বিশেষ কম্বিং অভিযানে ০৮ টি জাগ উচ্ছেদ, ৩ টি মশারী জাল, ৫ হাজার মি. কারেন্ট জাল, ৫ টি চায়না দুয়ারী চাই জব্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৮জানুয়ারি-২০২৫) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নদীর কালির বাজার, বেলতলী এলাকায় অভিযান পরিচালনা করিয়া জাগ উচ্ছেদ, চায়না দুয়ারী চাই ও জাল গুলো জব্দ করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট ও বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান,বিশেষ কম্বিং অভিযানে অভিযানে ০৮ টি জাগ উচ্ছেদ, ৩ টি মশারী জাল, ৫ হাজার মি. কারেন্ট জাল, ৫ টি চায়না দুয়ারী চাই জব্ধ করা হয়েছে।চায়না দুয়ারী চাই ও জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন,মৎস্য সম্পদ রক্ষায় সব ধরনের আইনি ব্যবস্হা গ্রহন করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।
