মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের মনি বেগম (৩৫) নামে এক মহিলা গতকাল রাতে করোনার উপসর্গ নিয়ে বাড়িতে মারা গেছে।
রাত ২টায় স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফন করা হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন থানার ওসিসহ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার।
এই মহিলা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় চাকরি করতেন। দুইদিন আগে তিনি এলাকায় আসেন। তারসহ পরিবারের পাঁচ জনের স্যাম্পল নেয়া হয়েছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
