চাঁদপুরের ৫টি আসনে ৩৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার
চাঁদপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা ও ৩৫জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, নৌ পুলিশ সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা, প্রচার-প্রচারণার সীমারেখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন কমিশনের নির্দেশনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।
জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, “চাঁদপুরে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন :
চাঁদপুর-১ (কচুয়া) : আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাবিব খান, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. এনায়েত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন, গণফোরামের উদীয়মান সূর্যের প্রার্থী মোহাম্মদ আজাদ হোসেন।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) : আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মো. জালাল উদ্দিন, ১০ দলীয় জোট (এলডিপি) ছাতা প্রতিকের প্রার্থী মো. বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখার প্রার্থী মানসুর, জাতীয় পার্টি লাঙ্গল প্রাতিকের প্রার্থী মো. এমরান হোসেন মিয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতী প্রতীকের প্রার্থী মো. ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদ ট্রাক প্রতীকের প্রার্থী মো. গোলাপ হোসেন, বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী নাসিমা নাজনিন সরকার, নাগরিক ঐক্য এর কেটলি প্রতীকের প্রার্থী মো. এনামুল হক।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) : আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদিন শেখ, গণফোরাম এর উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী সেলিম আকবর, গণঅধিকার পরিষদ এর ট্রাক প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোমবাতি প্রতীকের প্রার্থী এ. এইচ. এম আহসান উল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) : আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুনুর রশিদ, জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মকবুল হোসাইন, স্বতন্ত্র প্রার্থী চিংড়ি প্রতীকের এম এ হান্নান, গণফোরাম এর উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী মো. মুনির চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মোমবাতি প্রতীকের প্রার্থী আব্দুল মালেক বুলবুল, স্বতন্ত্র ঘুড়ি প্রতীকের প্রার্থী জাকির হোসেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) : আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক, ১০ দলীয় জোট (এলডিপি) ছাতা প্রতীকের প্রার্থী মো. নেয়ামুল বশির, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারি, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ার প্রতীকের প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর আপেল প্রতীকের প্রার্থী মো. মাহমুদ হাসান নয়ন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকল রাজনৈতিক দলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং চাঁদপুরে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন উপহার পাবে জনগণ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta