ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে আবদুল্লাহ (২) ও মাহফুজ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) সকালে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা ও রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে ।
আবদুল্লাহ ষোলদানা গ্রামের মো. রুবেলের ও মাহফুজ সাহেবগঞ্জ গ্রামের কাতার প্রবাসী মাহবুবের ছেলে।
পরিবার সদস্যরা জানান, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে শিশু আবদুল্লাহ ও মাহফুজের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ আহমেদ বলেন, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তারা মারা গেছে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
