চাঁদপুর-৪ আসনে মাওলানা বিল্লাল মিয়াজীর মনোনয়ন দাখিল

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এড. মাসুদুল ইসলাম বুলবুল, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল, সেক্রেটারী সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পিপি(নারী ও শিশু) এডভোকেট আব্দুল কাদের খান, শহর জামায়াতের সেক্রেটারী বেলায়েত হোসেন, জামায়াত নেতা এড মামুন মিয়াজীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন- ১০ দলীয় জোটের পক্ষ থেকে যে প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হতো আমরা তার পক্ষেই কাজ করতাম। জোটের পক্ষ থেকে আমাকে মনোনীত করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সন্তোষজনক,  আমরা আশা করবো ভোটের দিন পর্যন্ত পরিবেশ ঠিক রাখতে সকলে সহযোগিতা করবেন। নির্বাচনে বিজয়ের প্রসঙ্গে তিনি বলেন- আমি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে, ভোটারদের দ্বারে দ্বারে যেতে সক্ষম হয়েছি, ইনশাআল্লাহ জনগন এবার দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করবে।