চাঁদপুর জেলা বিএনপি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দেশের যেকোনো রাজনৈতিক অস্থিতিশীলতার পায়তারাকারীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন বলে নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শনিবার(১২ জুলাই) সকালে চাঁদপুর শহরের মুনিরা ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে তিনি তিনি বলেন, চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি ইউনিট এখনো সহনশীল অবস্থানে রয়েছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ আসছে না, তা নয়। তবে তা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ইতোমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের নির্দেশে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কোন অভিযোগ পেলেই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম বলেন, চাঁদপুরে হাজার হাজার ত্যাগী নেতা-কর্মী রয়েছেন। যারা জেল, জুলুম, মামলা-হামলার শিকার হয়ে তাদের জীবন-যৌবন ব্যয় করেছেন শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য। তারা ঐক্যবদ্ধ থাকলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা প্রতিপালন করলে বিএনপির জন্য মঙ্গল হবে, দেশবাসীর জন্য কল্যাণ হবে।
তিনি বলেন, জনাব তারেক রহমান নেতাকর্মীদের সব খবর রাখেন। কে কোথায় কি করছেন তিনি সব খবর জানেন। তিনি সমোপযোগী পদক্ষেপ গ্রহণ করলে দেশবাসীকে বাঁচানো যাবে, বিএনপিকে বাঁচানো যাবে। অন্যথায় আমাদের সামনে এক অশনি সংকেত অপেক্ষা করছে। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন অন্তরায় হয়ে পড়বে।
এ সময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
