শনিবার , এপ্রিল ১৮ ২০২৬

চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক ৮০ (আশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন আসামী গ্রেফতার।

[১০ জানুয়ারি, ২০২৬খ্রি.]

 

জনাব মীর মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ, শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/ এসআই (নিঃ) আতোয়ার রহমান, এএসআই/ সাদ্দাম হোসেন এএসআই/ ফারুক আহাম্মদ  সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১০/০১/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন পৌরসভাস্থ ০৯নং ওয়ার্ড হতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী ওমর ফারুক রাসেল (২৯), পিতা- মৃত মোস্তাক আহমেদ, মাতা- পারুল বেগম, সাং- শোরশাক (রাউতির বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন।

 

শাহরাস্তি মডেল থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র)/ মোঃ মিঠুন দাস এর নেতৃত্বে শাহরাস্তি মডেল থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১০/০১/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন শাহরাস্তি পৌরসভার নিজ মেহার সাকিন হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন সাগর (২২), পিতা- মনসুর আলী, মাতা- জোসনা বেগম, সাং- নিজমেহার (মিজি বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন।

 

অদ্য ১০/০১/২০২৬খ্রিঃ তারিখ জনাব হাফিজুর রহমান মানিক, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, চাঁদপুরে সার্বিক দিক নিদের্শনায় এসআই(নিরস্ত্র)/ মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মতলব দক্ষিণ থানাধীন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউপির ১নং ওয়ার্ডের নায়েরগাঁও চৌরাস্তা হতে অভিযান পরিচালানা করে ১০(দশ) পিস ইয়াবা ট্যাবলেট’সহ আসামী মানিক চন্দ্র রায় (৪৪), পিতা-মৃত বলাই রায়, সাং-পাটন (দাস বাড়ী), ১নং ওয়ার্ড, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউপি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরকে করেন।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।