
স্টাফ রিপোর্টার
আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য ৭টি পৌরসভা ও উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে।
এতে ১টি পৌরসভা ও একটি উপজেলার আমির পদে পরিবর্তন এসেছে। এবং ১টি পৌরসভার নতুন করে কমিটি গঠন করা হয়েছে। বাকি শাখাগুলোতে আগের দায়িত্বশীলরাই পুনর্নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার চাঁদপুর শহরের নিউট্রাক রোড় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
এর আগে দলের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান এডভোকেট মো: মাসুদুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার মজলিশে সুরা সদস্য নির্বাচনের জন্য গত ৮ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত রোকন সম্মেলনে সারা জেলার গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।
চাঁদপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান এডভোকেট মো: মাসুদুল ইসলাম বুলবুলের নেতৃত্বে টিম সদস্যের নির্বাচন কমিশন এ ভোটগ্রহণ পরিচালনা করে। এ ছাড়া প্রতিটি পৌরসভা ও উপজেলার নির্বাচনের জন্য আলাদা প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয় জেলা নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট শাখায় রুকন সম্মেলনের মাধ্যমে ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম প্রকাশ করেন জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
উপজেলা/পৌরসভা আমীর নির্বাচন যারা:- চাঁদপুর পৌরসভা এড. মোঃ শাহজাহান খান , সদর উপজেলা মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা মাওলানা ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ পৌরসভা মাওলানা মিজানুর রহমান,
হাজীগঞ্জ উপজেলা বি.এম. কলিম উল্ল্যাহ, হাজীগঞ্জ পৌরসভা মাওলানা আবুল হাছানাত, শাহরাস্তী উপজেলা মোঃ মোস্তফা কামাল, শাহরাস্তী পৌরসভা হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলা এড. আবু তাহের মেছবাহ, কচুয়া পৌরসভা মাওলানা আব্দুছ সামাদ আজাদী,
মতলব উত্তর উপজেলা অধ্যাপক আবুল বাশার দেওয়ান, ছেংগারচর পৌরসভা এ.এইচ. এম রবিউল আলম, মতলব দক্ষিণ উপজেলা মাওলানা ওমর ফারুক ভূইয়া, মতলব পৌরসভা মোঃ জসিম উদ্দিন প্রধানিয়া, হাইমচর উপজেলা মাওলানা আবুল হোসাইন।
জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান এডভোকেট মো: মাসুদুল ইসলাম বুলবুল জানান,
আগামী মেয়াদের নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার আমির পদে পরিবর্তন এসেছে। এ ছাড়া কচুয়া পৌরসভার নতুন আমির নির্বাচিত হয়েছেন। ছেংগারচর পৌরসভার আমির নতুন করে কমিটি গঠন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, নবনির্বাচিত আমিরদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।
এডভোকেট মো: মাসুদুল ইসলাম বুলবুল আরো জানান, নবনির্বাচিত আমিরদের শপথ অনুষ্ঠান শুক্রবার জেলা মজলিশে শুরার বৈঠক হবে। জামায়াত আমিরের প্রতিনিধি হিসেবে জেলা আমির শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।


















