পাটুয়ারটেক রিসোর্টে মতলব উত্তরের একই পরিবারের ৬ জন নিহত

ক্যাপশন;  মতলব ফতেপুর ঠেটালীয়ার একই পরিবারের ৬ জন নিহত।

 

গোলাম নবী খোকন

কক্সবাজার পাটুয়ারটেক টুকটুক রিসোর্টে আগুন লেগে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালীয়া গ্রামের একই পরিবারের ৬ জন নিহত।

 

গতকাল ১৭ অক্টোবর সকাল ৭ টায় রিসোর্টে আগুন লেগে এ দূর্ঘটনা ঘটে বলে জানান মতলবের রুহুল আমিন লিলু ঢালী।

 

কক্সবাজার পাটুয়ারটেক টুকটুক রিসোর্টে মোট ২৮ জন অতিথি ছিল, এর মধ্যে ১০ জন মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ ঠেটালীয়া গ্রামের মোঃ রুহুল আমিন ঢালীর পরিবার। ১০ জনের মধ্যে ৬ জন নিহত।

 

নিহতদের আত্মীয় রুহুল আমিন জানান,  কক্সবাজার পাটুয়ারটেক টুকটুক রিসোর্টে উঠে। গত  ১৪ অক্টোবর ২০২৬ রাতে ঢাকা থেকে একই পরিবারের ১০। তার ছেলে মাসুদ ঢালী (৩৩) পিতা রুহুল আমিন, গ্রাম দক্ষিণ ঠেটালীয়া, মতলব উত্তর, চাঁদপুর ছেলের বউ মেহেরুন্নেছা মিলা (৩০) তারা দু,জন আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

নিহতরা হলেন, রুহুল আমিনের ভাগনি কাজলের মেয়ে ১)সাবরিন (২৫), গ্রামঃ আমতলি বরিশাল, ২) নিহত সাবরিনের শিশু ছেলে ফাইজা (৫), ৩) জেরিপ (২৫) পিতাঃ কবির হোসেন, গ্রামঃ আমতলী,  বরিশাল,৪)  রুহুল আমিনের ভাগনি কাজলের ছোটবোন রিনার মেয়ে মালিহা (২৬) পিতাঃ আসিক, গ্রামঃ ফরিদপুর, ৫) নাবিলা (২৩) পিতাঃ মামুন, গ্রামঃ টাঙ্গাইল ও ৬) কাজলের বোন স্বপ্নার মেয়ে আলবি (২৮) পিতা মোঃ সেলিম, গ্রাম কসবা।

 

মতলব উত্তর উপজেলার দক্ষিণ ঠেটালীয়া গ্রামের রুহুল আমিন (লিলু ঢালীর পরিবারের ১০ জনের মধ্যে ৬ জন নিহত, জীবিত ৪ জন, ৪ জনের মধ্যে আহত রুহুল আমিন লিলু ঢালীর ছেলে মাসুদ ও রুহুল আমিন লিলুর ছেলের বউ মেহেরুনন্নেছা মিলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, দুজন নুরে আলম ও আসিক এ দুজন সুস্থ আছে।

 

গতকাল ১৭ অক্টোবর সকাল ৭ টায় রিসোর্টে আগুন লেগে এ দূর্ঘটনা ঘটে বলে জানান মতলবের রুহুল আমিন লিলু ঢালী। আগুনে পুড়ে যাওয়ার কারণে লাশ শনাক্ত করতে বিলম্ব হচ্ছে। তবে একই পরিবারের নিহত ৬ জনের মধ্যে জেরিপের লাশ সনাক্ত করা হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আর কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর