হাজীগঞ্জ প্রতিনিধি
হাজীগঞ্জ পৌরসভাধীন আল কাউসার স্কুলে ৫ দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাইদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করে। আশাকরি, প্রতিষ্ঠানটি পড়াশোনা ও নিয়ম-শৃঙ্খলায় যে সুনাম অর্জন করেছে, এর পাশাপাশি খেলাধূলায় ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
বক্তব্য শেষে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ৫ দিনব্যাপী এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল কাউসার ট্রাস্টের নির্বাহী সদস্য মাও. মীর হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেন পরান মজুমদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, আল কাউসার মাদরাসার সুপার মাও. গোলাম ফারুক ইয়াহিয়া, স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক পাটোয়ারী, মাধ্যমিক শাখার সমন্বয়কারী বিএম কলিমুল্লাহ ভূঁইয়া, প্রাথমিক শাখার প্রধান মো. জামাল উদ্দিন প্রমুখ।
সিনিয়র শিক্ষক মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী সামিউল ইসলাম এবং উপস্থিত সকলের কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর দেশাত্ববোধক গান পরিবেশন করেন, শিক্ষার্থী আহনাফ। এসময় শরীপ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক আবুল হাসানত পাটোয়ারী, মোহেব্বুর রহমান কামাল, সাইফুল ইসলাম মোল্লা, জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান তানভীর, কাউসার আহমেদ, মাসুদুর রহমান, মাও. মুজিবুর রহমান, নূরে আলম, ছফি উল্লাহ, আবদুল্লাহ, শিক্ষক কাউসার আলম রবি, মাকসুদুর রহমান, তাফসির আহমেদ, মুজিবুর রহমান’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
