সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে—এ বিষয়ে সচেতন হতে হবে: জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার

মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক সমাজের বিভিন্ন শ্রেণিপেশার সুধীজনরা অংশগ্রহণ করেন।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, “মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন মানুষকে নয়একটি পরিবার, একটি সমাজ একটি রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের কারণে আমাদের তরুণ প্রজন্ম আজ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কিন্তু এই শিক্ষার্থীরা যদি মাদকের ছোবলে পড়ে, তাহলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

 

জেলা প্রশাসক আরও বলেন, “মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বাড়াতে হবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ী মাদক সেবনকারীদের সঙ্গে আপস করা যাবে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

 

তিনি আরও বলেন এই মাদকবিরোধী সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি বার্তাআমরা মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এই বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

 

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, “সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে বিষয়ে বাবামাকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকেই যদি সচেতনতা তৈরি হয়, তাহলে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে উঠবে।