বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ সফিকুর রহমানের নির্দেশে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
তারই অংশ হিসেবে চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে ছিন্নমূল নারী, শিশু ও পুরুষের মাঝে শতাধিক কম্বল উপহার দেয়া হয়। শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান চাঁদপুর কোর্ট স্টেশনের ছিন্নমূলদের মাঝে শীতের এ উপহার গায়ে জড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ১০নং ওয়ার্ড জামায়াতের আমীর গোলাম মাওলা, ফরহাদ,৭নং ওয়ার্ড জামায়াতের আমীর নুর মোঃ খোকা, ৮নং ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ মাইনুদ্দিন, আলাউদ্দিন ঢালী, শহর শ্রমিক কল্যাণের সেক্রেটারি সাইফুদ্দিন সালেহ প্রমুখ।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
