শাহরাস্তি প্রতিনিধি
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমকালো এই ম্যাচ উপভোগ করেন তিনি। তার আগমনের খবরে মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আসিফ আকবর বলেন, একটি উপজেলায় এমন মানসম্মত ও সুন্দর আয়োজন দেখে আমি সত্যিই মুগ্ধ। ক্রিকেটকে এগিয়ে নিতে হলে তৃণমূল পর্যায়ে এ ধরনের আয়োজন আরও বাড়াতে হবে। এখান থেকেই ভবিষ্যতের ক্রিকেটার তৈরি হবে।
তিনি আরও বলেন, শাহরাস্তি প্রিমিয়ার লিগ স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসময় তিনি টুর্নামেন্টের প্রধান আয়োজক সাদ্দাম হোসেন মিঠুসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, আয়োজক কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পাটোয়ারী, প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম বিলাস, জাহাঙ্গীর আলম হৃদয়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আজগর হোসেন মিয়াজীসহ আরও অনেকে।
দর্শকদের অনুরোধে আসিফ আকবর খালি গলায় জনপ্রিয় গান “বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ” পরিবেশন করেন। পরে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
