মতলব দক্ষিণ উপজেলার সদরের মতলব বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাজারের পূর্ব দিকের মাইকের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান গুলো হচ্ছে, ১টি মাইকের দোকান, ৩টি মুদি দোকান, ৩টি কাপড়ের দোকান, ২টি হার্ডওয়্যার দোকান ও স্থানীয় মেথর পট্টির ৬টি বসত ঘর।
স্থানীয়রা জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানে না। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহ্বান করলে বাজারের ব্যবসায়ীরা। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে যোগ দেয়। এসময় ফায়ার সার্ভিসের একটি পাম্প বিকেল হয়ে গেলে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস ৩০ মিনিটে আগুন নিভাতে সক্ষম হয়।
বাজারের ব্যবসায়ী প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম জানান, বাজারের মাহিন মাইক সার্ভিস ব্যাটারির দোকান থেকে আগুনের প্রথম সূত্রপাত ঘটে। তারপর আগুন স্থানীয় মেথর পট্টিতে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাহিন মাইক সার্ভিসের মালিক মেহেদি জানান, তার দোকানের সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তার স্ত্রী আগুন দেখে অজ্ঞান হয়ে পড়েন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ গোলাম মোর্শেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। পরে জানানো হবে।
chandpurdiganta.com The Daily Chandpur Diganta
