বৃহস্পতিবার , এপ্রিল ১৬ ২০২৬

মতলব উত্তরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ। সে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের বড় লক্ষীপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বেপারির ছেলে ইমরান বেপারি।
মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানামূলে গত ২৩ ফেব্রুয়ারী  সোমবার রাত আড়াইটার দিকে মতলব উত্তর থানার  এসআই(নিঃ) একে এম ইউনুছ সংগীয় ফোর্সসহ  গোপন সংবাদের ভিত্তিতে সুলতানাবাদ ইউনিয়নের বড় লক্ষীপুর নিজ বাড়ি থেকে আটক করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো.রবিউল হক বলেন, অপরাধ দমন এবং  আইন-শৃংখলা রক্ষা করতে আমরা সর্বদাই বদ্ধপরিকর। আমাদের চৌকশ পুলিশ তাদের কর্মদক্ষতায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী ইমরানকে ধরতে সক্ষম হয়েছে। তাকে আদালতে প্রেরন করা হয়েছে।