মতলবে মোবাইল কোর্ট অভিযানে জরিমানা

Jorimana

মতলব দক্ষিণ সেতুর টোল প্লাজায়  ২১ মে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত আন্তঃউপজেলা যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন বিচারক সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিন।

জানা যায়, ওই দিন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করা একজন প্রাইভেটকার চালক, একজন জুতার ব্যবসায়ী ও মোটর সাইকেল আরোহীকে ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।

বিচারক সহকারী কমিশনার( ভূমি) নুশরাত শারমিন বলেন, যাত্রীবহনকারী যান চলাচল বন্ধ আছে। সরকারি আদেশ অমান্য করায় জরিমানা করা হয়েছে। তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর